সদা সত্য কথা বলবে


 "মিথ্যা" 

- সদা সত্য কথা বলবে, মিথ্যা বলা পাপ, কদাচিৎ কাউকে গালি দিবে না, কারো নামে মিথ্যা বলবা না, সেই ছোট বেলায় প্রথম ভাগে পড়েছি, কতটুকু মানছি সেই কথা, সেটা কি জানি? না তা জানি না, আরো জানি না মিথ্যা বলা আর মিথ্যা বলছে তা  মন দিয়ে শুনে মিথ্যা জেনেও সমর্থন করা কতটুকু ঠিক?


- কখনো বাবা মা তো বলেনি মিথ্যা বল, মক্তবের হুজুর,স্কুলের শিক্ষক, অফিসে বস কেউ বলেনি  তাহলে কেন সবাই এভাবে মিথ্যা বলে, কেউ কেউ আবার গুছিয়ে বলা মিথ্যা  কথা খুব পছন্দ করে, ভালো থাকে মিথ্যা বলা মানুষ গুলো! আর যে সত্য কথা মুখের উপর বলবে সে হবে সবার অপছন্দের!


- বিপদ থেকে বাচতে, আবার কাওকে বিপদে ফেলতে, 

মিথ্যা কথা বলার বদভ্যাস আছে অনেকের 

তাদের বিপদ কোন কালেই শেষ হবে না..

তারা কখনো আত্নিয়, কখনো অনাত্মীয়, কখনো বন্ধু, বা কখনো অফিস সহকর্মী সাথে অনর্গল মিথ্যা বলে, তারা ভাবে কেউ কিছুই বুজে না, সবার চোখ কান বন্ধ!


- আজরাইল সেজেগুজে একেবারে নাকের উপর চলে আসছে! তবুও কিছু গাঁড়ত্যাড়া ভাল মানুষের ভাব ধরে এখনও পরনিন্দা, গিবদ, সমালোচনা, মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি!

তারা কি মনে করে সবার চোখ কান বন্ধ, ঠিক আছে বন্ধ কিন্তু আল্লাহ তার তো বন্ধ না! সে তো সব দেখছে..!


- আমার বিশ্বাস আল্লাহ একদিন এই লেবাসধারি ভালো মানুষ গুলোকে সত্য বলার তৌফিক দান করবে!


- সত্য কথা বলা শুরু করলেই 

অনেক মধুর হবে সকল সম্পর্ক,  

ইনশাল্লাহ ...!🖤🥀

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post