হঠাৎ করে যারা প্রিয় হয়,
তারা আবার হঠাৎ করেই অপ্রিয়ের
তালিকায় চলে যায়।
থেকে যায় অনেক না বলা কথা,
না বলা অভিমান আর গুটি খানেক অভিযোগ।
এই অভিযোগ শব্দ টাই মনে হয় তখন মূল শব্দ।
অনেক অভিমানের পাহাড় জমে জমেই তো
অবশেষে অপ্রিয়ের তালিকায় ঠাই হয়।
কেনো আমরা এই ছোট্ট বিষয় কে এতো গুরুত্ব দেই...!
অভিমান আর অভিযোগ
কোন টাই চিরস্থায়ী হতে পারে না।
সম্পর্কের গুরুত্ব যে দিতে জানে
সে কখনো ই এই ক্ষুদ্র বিষয় নিয়ে ভাবে না।
একদিন সবাই সবাইকে ছেরে চলে যেতে হবে।
তবে কেনো বিষাদ নিয়ে বেচে থাকা...!
কেনো নিজেকে অজানা কষ্টের অধারে রাখা...!!
পরের জন্মে বয়স যখন ষোলই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে
শীতল পাটি বিছিয়ে দেব
সন্ধ্যে হলে বসব দু'জন
একটা দু'টো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল
গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি করে দু'চোখ ভরে থাকবো চেয়ে....
মনে থাকবে??
