#NahidurRahmanEmon

আমার ইচ্ছে গুলো
কতশতই ইচ্ছেই না হয় এই মনে।
কখনও পাগলের মত তোমার সাথে হাসতে হাসাতে
কখনও অসভ্য জানওারের মত তোমাকে কাঁদাতে
কখনও বেহায়ার মত তোমাকে বিরক্ত করতে
কখনও চিনেও না চিনার ভান করতে
কখনও অপ্রাসঙ্গিক অনেক কথা বলতে
কখনও প্রাসঙ্গিকতা এড়িয়ে যেতে
কখনও অচেনা কোন পথে হাত ধরে হাঁটতে
কখনও চেনা পথে একা চলতে
কখনও উম্মাদের মত তোমায় স্পর্শ করতে
কখনও তোমার ছোট আঁচড় থেকে দূরে থাকতে
কখনও বেস্ততার মধ্যে তোমার সাথে থাকতে
কখনও শত ফাকা সময়ে তোমার থেকে দূরে থাকতে
কখনও একদৃষ্টিতে তোমার দেখতে
কখনও তোমার অপলক দৃষ্টিকে দৃষ্টিগোচর কোরতে
কখনও তোমাতে মিশে যেতে
কখনও নিজেকে আলাদা রাখতে
কখনও গ্রীষ্মের তীব্র গরমে ভিজে একাকার হতে
কখনও শীতের কনকনে ঠাণ্ডায় তোমার উষ্ণতা থেকে দূরে থাকতে
কখনও তোমার ছোট ছোট সব বিষয়ে কৈফিয়ত নিতে
কখনও তোমার দেয়া কৈফিয়ত না শুনতে
কখনও তোমাকে গাড় নীল শাড়িতে দেখতে
কখনও প্রতিমারূপী তোমার বেশকে উপেক্ষা করতে
কখনও তোমার কপালে সেই কালো টিপ আঁকতে
কখনও তোমার সেই আঁকা টিপ মুছে দিতে
কখনও তোমার কোঁকড়া চুলের উদ্ভত সাজ দেখতে
কখনও তোমার সরল চুলের সৌন্দর্যকে ঘেন্না করতে
কখনও তোমাকে নিজের মত সাঁজাতে গোছাতে
কখনও গোছান তোমাকে এলোমেলো করতে
কখনও অপছন্দের খাদ্য একসাথে খেতে
কখনও পছন্দের গো মাংস উপেক্ষা করতে
কখনও আরও কতকিছু
কখনও না আর কোনোকিছু
হয়তো আমি উম্মাদ তোমাকে নিয়ে
হয়তো আমি সুস্থ তোমাকে ছেড়ে
আমার কাছের দূরের ইচ্ছা গুলো আমার কখনও কখনও
আমার কাছের দূরের ইচ্ছা গুলো আমার নয় কখনও
আমার তুমি আমার সবসময়
আমার তুমি আমার নও কখনও
তাই তারা শুধুই আমার ইচ্ছেগুলো
আমার উদ্ভট ইচ্ছেগুলো
আমার অবাক করা আমার ইচ্ছেগুলো
আমার ছোট বড় ইচ্ছেগুলো

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

1 Comments

Post a Comment
Previous Post Next Post