আজ ৫ বছর পর নিজের সামনে প্রাক্তন কে দেখতে পেলাম।
তার পাশে স্ত্রী আর তার কোলে ৬ বছরের ছেলে সন্তান টা।
তারা হাসাহাসি করে হেঁটে চলেছিল হটাৎ আমার প্রাক্তন আমাকে দেখে থমকে গেল।
হাসি মুখটাও ফ্যাকাসে হয়ে গেল।
তাদের দম্পতি জীবনের এই দিনটা যেন শুখের কাটছিলো যদি না আমার সাথে হতো দেখা।
আমি আমার মুখে মিথ্যা এক রাস হাসি নিয়ে এগিয়ে গিয়ে তার কোলের বাচ্চা টার মুখে হাত দিয়ে বললাম,
--সুন্দর হয়েছে বাচ্চা টা।
সে জাবাবে কিছুই বলল না।
বলবে বা কি তার আমার জন্য কোন উত্তর থাকলে ত বলবে।
তার স্ত্রী হটাৎ প্রশ্ন করে উঠলো,
--এটা কে আদ্র?
--আমার ফ্রেন্ড রিধি।
আমাকে বন্ধু বলতে আদ্রের গলা কাপলো না। কারন মিথ্যা সে বরাবরি ভালো বলতে জানে।
--ওহ আসসালামু আলাইকুম আমি রিধি।
--ওয়া আলাইকুম সালাম। আমি তুবা।
--তুবা বাসায় এসো।
--হুম আপনিও ভাবি।
কথাটা বলে হাসি মুখে তাদের সামনে থেকে চলে এলাম।
ভাবছেন ৫ বছর আগে বিচ্ছেদ ঘটলে ৬ বছর বয়সি ছেলে কি করে থাকে।
চলুন তবে আগের গল্পটা বলি।
অতিত,
আমাদের রিলেশন টা বেশ ভালোই চলছিল।
আমি ওকে নিয়ে খুশি ছিলাম।
ও খুব কেয়ারিং ও খুব ভালোবাসত আমায়।
ওর মধ্যে আল্লাহ তায়লা সে সব গুন দিয়েছিল যা আমি চাই।
ওর বাসা আমার বাসা থেকে কিছুটা দুরে ছিল।
আমি ওর বাসায় প্রায় যেতাম।
আন্টির সাথে গল্প করাতম।
সেও আমার বাসায় আসত।
কিন্তু দু'জনের পরিবারের কেউই জানত না আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে।
এক দিন হটাৎ তার বাসায় চলে যাই।
গিয়ে দেখি আন্টি (আদ্রের মা)
বাসায় নেই।।
ওদের ড্রোইং রুম থেকে ওর রুমটা কাছে।
যার জন্য ওর ফোন যে বেজে চলেছে তা বোঝা যাচ্ছে।
আমি কিছু না ভেবে ওর রুমে গিয়ে দেখি ও নেই ওয়াসরুমে গোসল করছে।
--আদ্র।
--কে তুবা।
--হ্যাঁ তোমার ফোন বাজে।
--তুলে ফেল সুইটহার্ট দেখো কে ফোন করেছে।
--আচ্ছা।
ফোনের স্ক্রিনে তুমি লেখা দেখে বেশ অবাক হলাম।
আদ্রকে কিছু প্রশ্ন না করেই ফোনটা তুললাম।
হটাৎ একটা করকোষ কন্ঠ ভেসে এলো,
--আদ্র আমি আর আমাদের বাচ্চা নিয়ে সাফার করতে পারব না।
এখন তোমার বাসায় আমায় তোলার সময় এসেছে।
আমাদের বিয়ের কথাটা তুমি কেন সবাই কে বলছো না?
কথাটা শুনে আমার পৃথিবী উল্টে আসছিল।
এরি মধ্যে আদ্র বেরিয়ে এসে বলল,
--কে ফোন করেছে?
আমি সেখানে কিছুই বলেছিলাম না।
শুধু একটা কথা বলেছিলাম,
--তোমার তুমি৷
কথাটা বলে সে দিন আদ্রকে চান্স না দিয়ে বেরিয়ে এলাম
।
এর পর জানতে পারি ও সত্যি আমায় ধোকা দিয়েছে।
বর্তমান।
ধোঁকা জিনিস টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
কারন এটা যদি তুমি না খাও তবে তোমার দাঁড়াতে অসুবিধা হবে।
সে দিন বেরিয়ে আসার পর আজ ৫ বছর কেটে গেল।
আজ তার স্ত্রী কে আমি প্রথম সামনে থেকে দেখলাম।
সত্যি সুন্দর।
কিন্তু কথা হচ্ছে সবি সুন্দরের মাঝে ও আমায় কেন টেনেছিল।
এই কেন কথাটার উত্তর আমার কাছে নেই।
তাই এটা খুজিও না।
--তুবা।
হটাৎ আদ্রিয়ান এর ডাকে চোখের কোনে জমা পানি মুছে নিলাম।
--হুম।
--চলো বাসার দিকে আমাদের শেষ কেনা।
--হুম।
আদ্রিয়ান আমার স্বামী।
নিউইয়র্ক এ থাকি আমরা। ওরা হয়ত এখানে ঘুরতে এসেছে।
১ বছর বিয়ে হয়েছে আমাদের।
আদ্রিয়ান আদ্রের মতো পারফেক্ট ত নয়।
কিন্তু আদ্রিয়ান ধোঁকা নয়।
আমার ভালোবাসা।
রাস্তা ক্রস করলাম দুই দম্পতি এক সাথে।
আদ্রের চোখেও ছিল পানি।
আমার চোখেও ছিল পানি।
তফাত একটা ধোকার অন্য টা ভালোবাসার।
তবু এটা ভেবে ভালো আছি যে অনেক দেরি করি নি আমি। আদ্রিয়ান আমার সেই প্রাপ্তি।
সমাপ্ত
#সেই_প্রাপ্তি।
