বিচ্ছেদের সময় প্রিয়তমার চোখ দুটি একটু বেশিই ভালো লাগে। তীব্র আর্কষণে চোখ দুটো অনুভূতিকে গিলে খেতে চায়। সম্পর্কের ইতি টেনে সে যখন চলে যায়, তখন তার হাঁটার দৃশ্যটাও মুগ্ধতা সৃষ্টি করে। হেঁটে যেতে যেতে সে যখন পিছন ফিরে তাকায়, তখন একটি আঙ্গুল তাকে ছোঁয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করে। কিন্তু প্রেমহীন ভাঙ্গা সম্পর্ক ইচ্ছাটাকে পূরণ হতে না দিয়ে গলা টিপে হত্যা করে।
অরুনা যখন পিছন ফিরে আমার দিকে তাকালো,তখন আমি অরুনার ভেজা চোখের দিকে তাকিয়ে থাকতে পারিনি।জমে থাকা হাজারো অব্যক্ত কথা কন্ঠনালী ভদে করতে পারেনি।স্নিগ্ধ বিকেলটা হঠাৎ থমকে গিয়েছিল। আমি মাথানিচু করে পাথরের ন্যায় শক্ত হয়ে দাড়িয়ে ছিলাম। তখন এক অদ্ভুত মায়া অনুভব হচ্ছিল। হয়তো বিচ্ছেদ মানেই মায়া??
