স্বপ্ন দেখা এখনো অনেক বাকি ছিল। আস্তে আস্তে আমি ঘুমের দেশে পাড়ি দিয়ে ছিলাম। এই ঘুম টা ছিল যাকে বলে চির তরে নিদ্রা যাওয়া। কোনো এক মহামারী র কবলে পড়েছিলাম।
নাহ্.. এখন শুধু আমি তোমার কাছে স্মৃতি হয়েই রয়েগেছি।জলজ্যান্ত সেই প্রিয়তমা কে আর তুমি খুঁজে পাওনা পাশে। খুনসুটি গুলো আজ আর নেই।শুধু আছে নোনা জলে ভরে যাওয়া চোখ দুটি আর স্মৃতি টুকু।হ্যা ওটাই সম্বল এখন একে ওপর কে কাছে পাওয়ার।
ওই যে ডাইরি টা আছে তাতে যে দু এক টুকরো গোলাপ এর পাপড়ি ওগুলো আজ বড্ড প্রাণহীন লাগে। তোমার ই দেওয়া l রেখে ছিলাম স্বযত্নে।
গাছপালা বড্ড ভালবাসতাম দুজন মিলে কতই না গাছ লাগিয়েছিলাম আজ গাছ গুলো আছে নেই শুধু তাদের প্রতি তোমার সেই ভালোবাসা।তারা নাকি তোমায় বিরক্ত করে কাদায়।ওই গাছ গুলোই তো ছিল আমাদের খেলার সঙ্গী তবে কেনো এই দূরত্ব???
বুঝেছি এখন আর কেও আবেগ ভরা কণ্ঠে তোমার কাছে আবদার রাখে না যে কয়েক টা ছবির যদি ক্যামেরা বন্দী করার তখন কিন্তু আড্ডার ছলে ই বলে উঠতে এর থেকে কবে যে মুক্তি পাবো। আজ তো মুক্ত তবে কেনো এই বিরক্তি প্রকাশ !
দেখেছ এত কথার মধ্যে এটা বলতেই ভুলে গেছি তুমি কিন্তু সেই আগের মতই বড্ড অগোছালো রয়ে গেছো।ওই যে তানপুরা টা আছে কত ধুলো পড়েছ দেখেছ?? দেখবেই বা কি করে আমি থাকতেই ওটার প্রতি তোমার কোনো টান ছিলনা আর এখন তো..যাক বাদ দাও ছাড়.....
করোনা যুদ্ধে জয়ী হতে পারিনি ঠিক ই তাই বলে এখন তোমার সাথে নতুন করে তর্ক যুদ্ধ করে জয়ী হতে চাইনা।
আমার পছন্দের জিনিস গুলো কে একবার নিজের পছন্দ করে ভালোবেসে দেখো হইতো স্পর্শে আমাকে পাবে কিন্তু অনুভূতি তে আমি মিশে যাব........
