নীল আকাশ


 আকাশের তারাগুলো বেশ সুন্দর আলো দেয়

কিন্তু তাদের মধ্যে প্রবল ভয় 

চাঁদ যেন আবার রেগে না যায়,নইলে তো 

তাদের আলো হবে বিলীন। 

আমাদের ভালোবাসাগুলোও বোধহয় সেই একই পথের পথিক 

তারার মতোই জ্বলবে আলো দিবে

কিন্তু ..কিন্তু একটা অনিশ্চয়তার ভয়ও কাজ করবে প্রখরভাবে

সে অনেক ধরনের ভয়!পরিবারের ভয়,সমাজের ভয় 

হারিয়ে ফেলার ভয় কিংবা হারিয়ে যাবার ভয়!

হ্যাঁ এই ভয়গুলোকে আত্মবোধ থেকে বিতারিত করতে না 

পারলেই পরবর্তী সময়গুলো বড্ড কঠিন হয়ে দাঁড়ায়। 

এই ভয়সমূহ কে সম্পূর্ণ রূপে বিতাড়িত করতে পারলে 

ফলস্বরূপ যা পাওয়া যায় তাকেই বোধহয় স্বার্থকতা বলে! 

আপন মানুষগুলোর নিকট হতে একটু দূরে সরে গেলে

কিংবা কোনো কারনে তাদের চেনা রূপ হারিয়ে ফেললে

মনের গহীন কোনে যেথায় আলো বাতাস প্রবেশ করতে পারেনা 

সেথায় অজান্তে অচিরেই ঘন কালো মেঘ জমে 

প্রবল বেগে শুরু হয় বরষন..কিন্তু সুবিধাও আছে বৈকি 

আলো বাতাস পৌঁছাতে না পারায় সেখানে 

মেঘগুলো বর্ষনমুখর হয়ে বন্যায় পরিনত হবার পরও

কারো সামনে আসেনা, কেউ তা দেখতে পয়না 

আমি বলি কি, সে বরষন দেখতে পারবার মতো দৃষ্টি 

সম্ভবত কারোর নেই। 

পৃথিবী কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও

কারও আপন হতে পারে না ।হিসাব মিলাতে গেলে দেখা যায়

এরা বহিরাগত বলেই পরিচিত এই মানুষগুলো বড্ড কষ্টে থাকে

এদের সাথে সবাই প্রিয় ভাবার অভিনয় তো দেখায় কিন্তু 

প্রকৃতপক্ষে কেউই মন থেকে ভাবেনা তাদের প্রিয়দের 

তালিকায়! 

তাই বলি কি যে যার প্রিয় সে যেন ক্ষনিকের না হয়ে 

আমৃত্যু প্রিয় হয় ..প্রিয় থেকে অপ্রিয় কিংবা বহিরাগত বলে

গন্য হওয়াটা ঠিক সহ্য হবার নয় ...

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post