বৃষ্টি যখন প্রতারক
"""""""""""""""'
বৃষ্টি ! তুই আজও প্রতারণা করে পালাচ্ছিস..
আমি যখন চাই তুই কেন মুখ ভার করে থাকিস...??
আসবো বলেও তুই আসিস না!
কেন রে ? তুই কোথায় পালিয়ে যাস??
আমি খুঁজে ফিরি সারা সময় ধরে...
কিন্ত পাইনা তোর খোঁজ!!
তুই কি তাহলে মরীচিকার মত??
অনুভবে আসিস কিন্ত স্পর্শে অধরা!!
শ্রাবনের ধারা নাইবা হলি
বজ্রপাত হয়ে নেমে আয়...
বড়রা বলে বজ্রের আঘাতে মৃত্যু নাকি
শহীদ হওয়ার সমান।
ভাল কাজ করে শহীদ হওয়ার
যোগ্যতা আমার কোন কালে ছিলনা, আজও নেই॥
বজ্রের আঘাতে যদি
আমার শহীদ তকমাটা জোটে
ক্ষতি কি তোর!?!?
আয় , চিত হয়ে শুয়ে আছি
ধুধু মাঠের প্রান্তরে...
বুকে এসে পড়, চিরে দে...
দেখবি তোর নামটাই লেখা আছে।
যখন তুই বুঝতে পারবি...
প্রবল ভাবে পেতে চাইবি...
আমি ততক্ষনে পরলোকে...
তোর-ই কল্যানে😭
পেতে চাইলে যেমন পাওয়া যায়না...
ফিরতে চাইলেও সর্বদা ফেরা যায় না!
কারন আমি তো তখন আত্মা হীন দেহ॥
