প্রেম হয়নি এখনো হবে হবে অবস্থা। এই সময় আমাদের সম্পর্কটাই অন্যরকম ছিল তখন কোনো নাম ছিলনা কিন্তু অদ্ভুত এক ভালোলাগা ছিল। ছিল বুক ধুকপুক করা কিছু অনুভূতি। তখন তোমার অপেক্ষায় বসে থাকতে ভালোই লাগতো। তুমি কখন online এ আসবে ,কখন তোমার নাম এর পাশে সবুজ হাতিটা ঝলমল করে জ্বলে উঠবে, কখন তুমি seen করে উত্তর দিবে। এই অপেক্ষা যত লম্বা ছিলনা কেন খারাপ লাগতোনা।ধৈর্য্য হারিয়ে যেতনা।মনে হতো এই মানুষ এর জন্য যুগ যুগ অপেক্ষা করলেও আমি ক্লান্ত হবো না। অবশেষে যখন online এ চলে আসতে তোমার মেসেজ এর টুং করে শব্দটা আমার বুকের খুব গভীরে গিয়ে জানান দিতো ।তখন অদ্ভুত এক ভালো লাগা কাজ করতো।যখন তোমার সাথে inbox এ কথা হতো তখন নিজের অজান্তেই ঠোঁটের কোনে হাসি এসে জমা হতো।তখন আমাদের অনেক কথা হতো মিনিটের পর মিনিট,ঘন্টার পর ঘন্টা। যেন কথা শেষ হতোনা।এমন করে ভালোলাগা শুরু হলো। ভালো লাগার সাথে সাথে অনেক মায়া যোগ হলো। তখন তোমাকে সাধারণ কেউ মনে হতোনা, মনে হতো তুমি আমার খুব কাছের কেউ একদম আপনজন। যার সাথে এক দিন কথা না হলে দম বন্ধ হয়ে আসছে।তখন আর কোনো কিছুতেই মন বসতোনা।কলো মেঘে ছেয়ে যেতো মনটা।আমাদের সম্পর্কের অভিমান গুলো একটু বেশি cute ছিল।online আসতে এত দেরি কেন??উত্তর দিতে এত দেরি কেন? তবে এই অভিমান গুলো বেশি জোড়ালো ছিলনা। কারণ দুজনি জানত অধিকার খাটানোর মত কিছু হয়নি তাদের মাঝে। তখন পুরোপুরি অধিকার খাটানোর যায় না আবার না খাটিয়েও থাকা যায় না। অধিকার না থাকার পরও কেউ একজন শাসন করতো আর কারোর আবার শাসন শুনতে ভালো লাগতো। অধিকার না থাকার পরও একে অপরের care করা হতো। কিসে ভালো কিসে মন্দ তা দুজন দুজনকে বোঝাতো।আমারা চাইতাম আমরা ভালো থাকি।কিন্তু ধীরে ধীরে এই সব কিছু পাল্টে যেতে লাগলো।
আর এর পরের গল্প গুলো সব থেকে খারাপ। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে সব থেকে সুখকর সময় গুলো কখন??
আমি বলবো " প্রেম হয়নি তখনো কিন্তু হবে হবে যে সময়টা পার করেছি সেই সময়টা"।
লিখা:আমার নিজের অভিজ্ঞতা।
