Today or Yesterday


 আজ।।

না হয় কাল।।

হয়তো বা কিছুদিন, অথবা কয়েকদিন পর।।।


তোমার কাছে আর আমার ব্যকুল প্রশ্ন গুলো ছুড়ে ফেলা হবে না।


পৃথিবীর মুক্ত আকাশে আর চেয়ে রবো না কিছু উত্তরের  প্রতিক্ষায়। 


আর বলা হবে না হয়ত,  কেন  তোমার সিমন্ত জুড়ে কাটা তারের বেড়া?


আর বলব না কেন সেই সীমানা পেরিয়ে আমার আর্তনাদ পৌঁছতে পারেনি তোমার হৃদয়ে ?


বলব না কোন পাষাণ প্রাচীরে আবদ্ধ তোমার মন? এক পৃথিবী ভালোবাসা দিয়েও সাড়া পাওয়া হলো না আমার। 


  বলা হবে না ফিরে এসো আর একটি বার। বলা হবে না অভিমানের দেয়াল ভাঙবে কি তোমার?


 সঙ্কখচিলে মত ধবধবে সাদা পোশাকে মুড়িয়ে দেওয়া হবে আমার আগাগোড়া প্রশ্নাতীত নিথর দেহ।


সেদিন ও কি তুমি নীরব রইবে প্রিয়?

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post