তাং-২১/০৭/২০২১
|| তুমি এলে তাই ||
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
তোমারই বিহনে আমার এ জীবনে
কোকিল গাইনিতো গান,
হৃদয়েরই বন্দরে গোপন এ অন্তরে
ছিল নাতো সুরের তান।
গোধূলির শেষবেলা গাঁথিনি বকুল মালা
ফোটেনি হৃদয়ে গোলাপ,
তুমি ছিলেনা তাই বাজেনি কভু সানাই
ঝরেছে বিরহ প্রলাপ।
শ্রাবণের বর্ষণে থেকেছি আনমনে
হৃদয় হয়নিতো সিক্ত,
বিবর্ণ মলিনতা চারিদিকে শূন্যতা
হয়েছি আমি শুধু রিক্ত।
চাঁদনী পসর রাতে খোলা জানালাতে
তাকিয়ে থেকেছি ঐ সুদূর,
প্রতিটি ক্ষণে-ক্ষণে বুঝেছি মনে-মনে
কে যেনো ডাকে বহুদূর।
প্রেমের পানসিতে যায়নি কভু ভেসে
তুমি ছিলেনা সাথে তাই,
কৃষ্ণেরই বিহনে কেঁদেছি গোপনে
আমি যে তোমারই রাই।
ছিল নাতো প্রাণ তাই গাইনিতো গান
জ্বলেনি প্রেমের আগুন,
ছুঁয়ে দিলে এসে আমায় ভালবেসে
এলো যে নতুন ফাগুন।
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
রচনাকাল-১৬/০৭/২০২১
@সর্বস্বত্ব সংরক্ষিত
