Ten


 

দশ.

আজও ওসমানের দেখা পায় নি সুদেব

বিরল কাঠঠোকরার দেখা মিলেছে

দেখা মিলেছে লম্বা লেজ আর ঝুটিওয়ালা নাম না জানা পাখির

ওসমানের দেখা মেলে নি

সুদেব বলে-

আমি চাইছিলাম না ওসমানের সাথে দেখা হবার আগে

নিজ থেকে আর কোনো গল্প শোনাতে

তবে, বিধাতার ইচ্ছায় তো বাধ সাধতে পারি না

ওসমানের দেখা পাবার আগে

আমি না হয় ওসমানের সত্ত্বার বিচ্ছিন্ন কিছু গল্প করি

ওসমানের জন্ম ওর নানা বাড়ি

ওর নানা ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলেন

নানার ছোটভাই ছিলেন লাঠিয়াল সর্দার

ওর জন্ম বিলকাঁদা গ্রামে

জন্মের সময় ওসমান কান্না করেনি ৷৷

সুদেব সেদিনের গল্প শুরু করে ফের বলে-

ওসমানের দাদা ছিলেন গৃহস্থ পরিবারের ছেলে সুবাহান মাঝি

যে কথা বলছিলাম

জন্মের সময় ওসমান কান্না করে নি

পৃথিবীতে এসে বিস্ময় নিয়ে চেয়ে দেখেছে

আপনজনেরা তার দিকে চেয়ে আছে .. ৷৷

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post