Blue Question


 // নীল প্রশ্ন //


তুমি বলেছিলে,

আমার পাজরের হাঁড়ে তোমার অস্তিত্ব

আমি হেসেছিলাম

তুমি চিৎকার করে শুনিয়েছিলে বিধাতাকে

আমি কেঁদেছিলাম,

তুমি স্বাক্ষী বানালে দক্ষিনা বাতাসকে

আমি আপ্লুত হলাম,

তুমি রঙধনুর রঙ চুরি করে ছড়িয়ে দিলে আমার আকাশ জুড়ে

আমি রঙীন হলাম,

তুমি স্বপ্ন বুনে দিলে আমার বুকের জমিন জুড়ে

আমি সবুজ হলাম,

তুমি জোনাকির আলো ছিনিয়ে ভাসিয়ে দিলে আমার অন্ধকারে

আমি আলোকিত হলাম,

বাগানের সব ফুল ছড়িয়ে দিলে আমার চলার পথে

আমি বিরামহীন চলছিলাম,

হঠাৎ দেখি তুমি পাশে নেই

আমি হাত বাড়িয়ে দিলাম,

তুমি ফিরে গেলে নতুন অস্তিত্বের সন্ধানে

আমি অপেক্ষারত ছিলাম,

সময় পার হলো অগনিত

পথ হারালো মাঝ পথেই,

বাতাস ফিরে আসে তোমার সুবাস নিয়ে

মিথ্যে স্বান্তনায় ভুলিয়ে দিতে,

রঙধনুর রঙ ফিরে যায় অন্য কারোর আকাশে

আমার আকাশ?

কালো মেঘ সঙ্গী হয়ে বর্ষা নামায়

অঝোর ধারায়,

পাজরহীন, রক্তাক্ত মরু বুকের জমিন নিয়ে

খুঁজে চলেছি বিধাতাকে হাজার বছর ধরে,

একটি কথা জানবার ছিলো শুধু

বিধাতা' সেদিন তার চিৎকার কেন শুনতে পাওনি? কেন?

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post