Eid


 কোরবানি ইবরাহিম (আ.)-এর সুন্নত। এর প্রতিটি পশমের বিনিময়ে একেকটি নেকি দেওয়া হবে। জায়েদ ইবনে আরকাম (রা.) বলেন, আমরা রাসুল (সা.)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! কোরবানি কী? রাসুল (সা.) বলেন, এটি তোমাদের পিতা ইবরাহিম (আ.)-এর সুন্নত। অতঃপর সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! এতে আমাদের জন্য কী প্রতিদান আছে? জবাবে তিনি বলেন, প্রতিটি চুলের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। অতঃপর সাহাবায়ে কিরাম আরজ করেন, হে আল্লাহর রাসুল! পশমের বিনিময়েও কি এ পরিমাণ সওয়াব আছে? রাসুল (সা.) জবাব দিলেন, হ্যাঁ, প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি দেওয়া হবে। (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩২৪৭) । 


এই বিশেষ দিনে আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করে নিক এবং আমাদের সকলকে নেক হেদায়েত দান করুক।সকলের ছোট -বড় সব দোয়া কবুল করে নিক,সবার প্রিয় মানুষদের সুস্থতা দান করুক।আমীন। 


ইদ মোবারক 🖤

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post