💔


 কি জানো তো?

hmm,yup,ok,gd,accha এইগুলি কখনও কোন গল্প বা উপন্যাস বা জীবনের সাথে যায়না। কিংবা কোন কিছুর পরিসমাপ্তির পূর্বাবাশ ও নয়। সত্যি বলতে গেলে যে মানুষের মস্তিষ্কের কাজ যেমন তার চিন্তা ভাবনা ও ঠিক তেমন। Anyways তবে কিছু মানুষ তো আছে যারা ইচ্ছা বা অনিচ্ছায় হউক কাহারো সাথে সম্পর্কে জড়ায় আবার এটাকে দুজন মিলে সমাধি পর্যন্ত নিয়ে যায়। আবার কেউ কেউ নিজে ভালো থাকার জন্য অপর পাশের মানুষ টাকে জীবন্ত লাশ বানিয়ে কবরও রচনা করায়।


এই ধরো তোমার সাথে আমার পথচলার সময়ে এখন পর্যন্ত এতো দীর্ঘ সময় বিরতি হয়নি যে তোমার সাথে আমার কথোপকথন হয়নি। কিন্তু তা হয়ে গেল। তাও কিভাবে, একজন মেসেজ দিয়েই যাচ্ছে আর অন্যজন তা সিন করা প্রয়োজন মনে করেনি। অথচ মোবাইলে চার্জ এটা তো দূরের কথা। এই কথা শুধু নিজেকে আড়াল করা। আরে একজনের মেসেজ রিপ্লাই দিতে দেরী হলে যেখানে তুলকালাম শুরু হয়ে যেত। সেখানে মোবাইলে চার্জ নেই। এটা তো কোন ভাবেই মেটার করেনা। যে কোন উপায়ে অন্তত একবার হলেও নক করা যেত। 


যাকে নামাজের সময় হলে নামাজ পড়ার তাগিদ দিতে,

খাওয়ার সময় খাওয়ার জন্য অনুরোধ করতে। যার অসুস্থ্যতা তোমাকে ভালো থাকতে দিতো না। সেই তুমি এখন আর এগুলি কিছুই মনে করোনা। এগুলো এখন কেবল অতীত। আমি সব সময় তোমাকে বলে থাকি বস ইজ অলওয়েজ রাইট।

তুমি যা করো তা ঠিক।

আর আমার চাওয়া এবং আমি সবসময় ভুল। 

তুমি ভালো থেকো।

তোমার শান্তি আমার ভালবাসার চেয়ে গুরুত্বপূর্ণ।

 আমাকে ভালবাসো বা আমাকে ঘৃণা করো, তোমার শান্তি নষ্ট করো না।  যারা কেবল তোমাকে শান্তি দেয় তাদের প্রতিই তুমি আকর্ষণ অনুভব করো।

হয়তো বিরক্তিকর প্রেমের অঞ্চলের চেয়ে শান্তিপূর্ণ নো-লাভ জোনে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো।

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post