জীবনে নিজের জন্য একদিন হলেও বাঁচা উচিৎ।
কারণ দিন শেষ আমিই আমার, কষ্ট পেলে আমাকেই সহ্য করতে হবে। আমার কষ্টের ভাগিদার কেউ হবে না।
আমি কান্না করলে কেউ আসবে না আমার চোখের পানি মুছিয়ে দিতে।
এই শহরে একটা নিজের মানুষের খুব অভাব। যার কাছে ভেঙে চুড়ে নিজেকে রাখা যায়। মন খারাপ হলে বলা যায় আমার খুব মন খারাপ। একটা আইসক্রিম ভাগ করে খাওয়ার মতো মানুষের খুব অভাব।
কিন্তু এই শহরে নিজের মানুষ কই পাবো?
কোথায় খুঁজলে নিজের একটা মানুষ পাওয়া যাবে?
দিন শেষ কে আমার হবে?
আমি হারিয়ে গেলে শহর তলিতে কে নিখোঁজের বিজ্ঞাপন ছড়িয়ে দিবে??
এই শহরে কেউ নেই..।
কেউ নেই শহরতলিতে আমার হারানোর বিজ্ঞাপন ছড়িয়ে দিবে।
অলিতে গলিতে সাইনবোর্ড লাগানোর মতো কেউ নাই।।
এ শহর থেকে হারিয়ে যাওয়া নিখোঁজ মানুষকে কেউ মনে রাখে। কেউ কারো জন্য অপেক্ষা করে না। কেউ ফিরে আসার প্রহর গুনে না।
এ শহরে নিজের বলতে একটা মানুষ নেই, তাই তো ভয় হয় হারাতে।
তাই আর দিন শেষে নিখোঁজ হয়নি। দিন শেষে শুধু আমি আমার।
অন্তত নিজের জন্য বাঁচি, নিজেকে ভালো রাখার জন্য বাঁচি।
কারণ আমি হারালে নিখোঁজ বিজ্ঞাপন দেওয়ার মতো কেউ নেই এ শহরে।।
এ শহরে নিজের একটা মানুষের খুব অভাব, একটা ব্যাক্তিগত মানুষের খুব অভাব।
