শ্রাবণের মাসে বারো তারিখ বেলা দুপুর,
মেঘ-বৃষ্টি ঘন ঘোর-
তোমার পায়ে নূপুর।
ঝমকালো সাজ,
তোমার বাবার বার্তি তাড়া আছে তার অনেক কাজ।
তোমার ঝমকালো সাজ।
মুখে মুক্তির আনন্দের আভাস- ঠোঁটে গাড়ো গোলাপী বামের ভাজ!
আহা- মাইরী!
জীবনে এতো দিন দেখিনি'কো সাজতে।
তুমি কি জেনে ছিলে?
কত রাত আমার না খেয়ে হয়ে ঘুম,
কোটিভের সাথে মানুষের সে কি টানাটানি রাত তখন নিঝুম।
বিশেষ যত্নের কামরায় আমার দেহ জানিয়ে দিয়ে জীবন থেকে বিদায়।
অগণিত যন্ত্রের ঠাসা ঠাসি -
জীবনের দিকে চেয়ে মৃত্যুর উপহাসের হাসাহাসি।
না-না কেউতো অত সহজে আমাকে ছেড়ে দেবে না!
যতটা অবহেলায় তুমি ছেড়ে গিয়েছো।
জীবন থেকে স্মৃতিহীন ভাবে ছয়টা দিন কেটে গেছে-
ডাক্তার বাবু বলেছিলেন তুমি ছিলে কোমায়।
ক্লিনিক্যাল ডেড
হা-হা-হা চমৎকার!
সেই সব মানুষের সাথে না ছিলো কোন রক্তের বন্ধন না ছিলো কোন অধিকার।
যে অধিকারের জোর নিয়ে আমি তোমাকে কত বার বলেছি ভালোবাসি,
সে অধিকার এখন অনাধিকারের নরকে পুড়ছে।
শুনেছি মাঝে মাঝে রাস্তায় তুমি ছুটে যাও, মাঝ রাতে চিৎকার করো ওঠো-
তোমার শরীরের গন্ধ নিতে মুত্যু বার বার আসে।
তুমি যা অবহেলায় হারিয়েছো সে আজ বিশ্বময় তুমি জানো?
অবহেলা করোনা প্রিয় - হারানোর পরে বুঝে যাবে সব নিয়ে গেছে সে অগাদ।
আমি ভালো আছি অনেক।
