কাজলের মায়া
০৬|০৭|২০২১
আচ্ছা,
মেয়েরা চোখে খোঁচা লাগার ভয়েও কেন চোখে কাজল দেয়?
কারণটা হচ্ছে, প্রত্যেক মেয়েই কিন্তু, নিজেকে পরিপাটি, সাজানো গুজানো রাখতে ভালবাসে।
যেমন ধরেন, চুলে শ্যাম্পু দেয়, তারপর চিরুণী করে, তেল দেয়, কেউ বেণী করে, কেউ বা খোঁপা করে আবার কেউ নিজের বিশেষ পছন্দের ফুল গুঁজে চুলের খোঁপায়।
সুতরাং চোখে কাজল পড়া টাও এক প্রকার নিজেকে, পরিপাটি করে রাখা, সাজিয়ে গুছিয়ে রাখা। এটা কিন্তু একটা আর্ট।
চোখে কাজল মাখলে, চোখের যেমন সৌন্দর্য্য ফুটে উঠে, তেমনি চোখটা পরিপূর্ণতা লাভ করে। একটু ভরাট থাকে আর কি!
আর এর বিশেষ কারণ আছে একটি,
সেটা হল, প্রত্যেক ছেলেই কিন্তু মেয়েদের চোখে কাজল পড়া ভীষণ পছন্দ করে ও ভালবাসে। তাঁদের প্রতি আকৃষ্ট হয়। মেয়েদের যে এতো সৌন্দর্য্য আছে সবটাই তো ছেলেদের জন্য।
বিশেষ করে তাঁর প্রেমিক বা স্বামীর জন্য, তাই তো নিজেকে এভাবেই পারিপাটি ও সাজিয়ে গুঁছিয়ে রাখতে ভীষণ ভালবাসে।
এর ছাড়াও, আরো একটি কারণ আছে, ঐটা হল,মেয়েরা হচ্ছে সুন্দরের পূজারী। তাই তাঁদের মন মানসিকতা শুভ্র ও পবিত্র থাকে। মনে সুখ শান্তি বিরাজ করে। আর হাঁসি খুশি থাকে একটু বেশিই প্রকারে।আর পরিবারের সবাইকে ভালো বা আনন্দে রাখে।
আর
আমরা ছেলে তাই দেখে বলে ফেলি,
কেন বারবার, কাজল মাখা চোখে সামনে এসে দাঁড়িয়ে থাকো,
কেন বা, হরিণীর মত কাজল চোখে ইশারায় কাছে ডাকো!
আমি যে না এসে, আর থাকতে পারি না, যেন চোখর গভীরে,
ডুবে যাই, হারিয়ে যাই, তলিয়ে যাই, ঐ চোখের ভালোবাসার আদরে।
মনে করো, আমি নেই, আমার মাঝে, গেঁথে গেছি কাজলের মায়ায়
হৃদয় আমার তোলপাড় করে শুধু, একটু ভালবাসো আমায়, চোখের ভাষায়।
কি! ভালবাসবে না আমায়?
তাহলে,
আর কাজল দিও না চোখের কোণায়।
আর যদি! কাজল ঐ চোখে পড়তেই হয়
জেনে নিও, বুঝে নিও,আমি জানি,
আমায় তুমি ভালবাসো নিশ্চয়।
তবুও কি! পড়বে ঐ চোখে কাজল??
