শুনেছি মন থেকে কিছু চাইলে নাকি পাওয়া যায়?
তবে, আমি কি তোমায় চাই নি?
হ্যাঁ অবশ্যই। তবে আমি কেন তোমায় পাইনি?💔
আচ্ছা বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যায়?
তাহলে, ২ বছরের বেবিটাকে কোলে নিয়ে, দূর থেকে প্রিয়জনটা কে দেখে কেন মানুষ কাঁদে?
তবে কি ধরে নিবো মনের অগোচরে সব রয়ে যায়।🌸
শুনেছি সময়ের সাথে নাকি মানুষকে ভুলা যায়?
তাহলে পাড়ার রক্তিম ভাই তার ৪ বছরের বাচ্চাকে গল্প শুনাবার সময়, রুপকথায় বারবার তার প্রিয় মানুষ টার নাম-ই বা কেন রাখে?
তবে কি ধরে নিবো মানুষ ভুলা সহজ নয়।।।☹
আচ্ছা ব্যস্ত থাকার পর নাকি কাউকে মনে পড়া সম্ভব নয়?
তাহলে হাজার ব্যস্ততায় হঠাৎ প্রিয় মানুষটার নাম শুনলে গা থমকে উঠে কেন?
কেন সেই মানুষটার দিকে তাকায় যে তার নাম নিয়েছিলো?
তাহলে কি ব্যস্ততা ছিলো না! নাকি ব্যস্ততায় কাবু করতে পারিনি, শত ব্যস্ততায় ও মনে পড়বেই।।😔
শুনেছি মানিয়ে নিলেই নাকি সব মিটে যায়?
তবে ৩০ বছরের সংসার কেন ভেঙ্গে যায়?
তবু কেন মানিয়ে নিতে নিতে লোক আত্নহত্যায় সামিল হয়?
তবে কি ধরবো মানা মানি তেও লোক চরম ভাবে হেরে যেতে বাধ্য!😥
কি জানি,,,
উত্তর জানা নেই!!! 🌸💔🌸
