🥰


 তুমিও জানতে!

তোমার চেয়ে বেশি কাউকে কখনো ভালোবাসিনি। 

তাই ভেবেছিলে, শত অবহেলা করলেও আমি ছেড়ে  যাবনা। 

চেয়ে দেখো,, শেষ বেলায় আর আটকাতে পারলে না।


জানি শূন্য আকাশে চোখ তুলে কাঁদবে এবার।

সাদা কফিনে মোড়ানো দেহটা আমার।

শত আঘাত ফিরে যাবে তোমার, 

সেদিন আর আমাকে আঘাত করতে পারবেনা।


একটু জরিয়ে ধরে কাঁদারও পাবেনা আর অধিকার।

কেঁদে কেঁদে অশ্রু শুকাবে তোমার। 

কতো মানুষ থাকবে লাশ ঘিরে আমার।

তুমি হতো দূর থেকে একটু দেখবে আমায়।

মুক্তি! মুক্তি দিলাম তোমায়।


"শুনেছি প্রেমীকার লাশে অধিকার থাকেনা"

প্রেমীকের তাই ছোঁয়া মানা। 

তোমার হয়তো হবে না জানা!

আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। 

অভিমান, অভিযোগ গুলো সব তুলে নিয়েছি। 

তুমি স্বাধীন, তোমাকে মুক্তি দিয়েছি।


কিন্তু, স্মৃতি থেকে কিভাবে মুক্তি পাবে?

হয়তো অনুতাপে শুধু কেঁদে যাবে।

তবু আমাকে আর কাঁদাতে পারবে না।

তোমার সকল অবহেলাকে অবহেলা করে

আমিও প্রতিশোধ নিবো!

আমাকে আর আটকাতে পারবে না।


---মুক্ত তুমি। 

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post