এভাবেই জড়িয়ে ধরো আমায়, আমার প্রিয়তমা
০৬|০৭|২০২১
এভাবে জড়িয়ে ধরে থাকা হচ্ছে ভাগ্যের বিষয়। মনের মাঝে প্রচন্ড আবেগ, ইচ্ছে, স্বপ্ন, আশা, প্রেম ভালবাসা থাকলেই যে পাওয়া যাবে, তা কোন কথা নেই। সব সময়, সময় সুযোগ আসে না। আবার যাদের আসে তাঁরা ভয়ে বা লজ্জায় না পারে বলতে, না পারে করতে না পারে সইতে।
এভাবে জড়িয়ে ধরলে যে আলাদা এক প্রকার অদ্ভুত অদৃশ্য সুখ, শান্তি,মায়া ও ভাল লাগার অনুভবের অনুভূতির সৃষ্টি হয়, যারা উপলব্দি করতে পারে তাঁরাই কেবল বুঝতে পারে, জানতে পারে ও ভালোবাসার যে শুভ্র ও পবিত্র সুখ শান্তি পাওয়া যায়, পৃথিবীর অন্য কোন কিছুইতে পাওয়া যায় না আমার মনে হয় না।
এভাবেই জড়িয়ে ধরলে যে, হৃদয়ে হৃদয়ে যে কথা বলে, হৃদ স্পন্দন গুলো যে তাঁদের সুখ দুঃখ, অনুভব অনুভূতি, আবেগ মায়া, ইচ্ছে আশা, স্বপ্ন শখ, হাঁসি কান্না ও প্রেম ভালবাসা নিরবে দুজন দুজেনর অনেক দিনে কাছে না পাওয়ার কথা গুলো শেয়ার করে। এখানেও যে এক ধরণের আজব রকমের মায়া জাল সৃষ্টি করে, তা বলে বুঝানোর কোন ভাষা খুঁজেই পাওয়া যায় না। শুধুমাত্র অনুভূতি গুলো নিরবে উপলব্দি করতে হয়। অপরিপূর্ণ হৃদয়টা পরিপূর্ণ দিয়ে পরিপক্বতা পেয়ে যায়। তখন মনে হয় না ছেড়ে চলে যাই দূরে বা যার যার স্থানে। বরং সকল ভয় লজ্জা এক পাশে রেখে শুধুমাত্র এভাবেই জড়িয়ে ধরে থাকি, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস বন্ধ না হয়।
এভাবেই জড়িয়ে ধরলে যে, নারী পুরুষের শরীরে অজানা আত্ন তৃপ্তিতে শিহরণে শিহরিত হয়, যা অন্য কোন কিছুই দ্বারা আসে না বা বুঝা যায় না, জানা যায় না। হয়তো এখানে কিছু টা কামনা চলে আসে, তবে এটাকে বিয়ের পরের জন্য রেখে দিয়ে, ত্যাগ করা যে ধৈর্য্য আছে সেটা বুঝতে পারি। এখানে শুধুমাত্র শুভ্র ও পবিত্র মন নিয়ে, দেহের সাথে দেহের ছোঁয়ার যে হৃদয় কম্পিত হয় এটাই উপলব্দি করতে হয়। সে সময় মনে হয়, ইস্! জীবনটা যদি এভাবেই কেটে যেত দুজন দুজনের হয়ে, তাহলে বাকী জীবনে আর কিছুই প্রয়োজন নেই। অগোছালো জীবন, অপরিপূর্ণ প্রেম, কাঁচা ভালবাসা, সব গুলোরই এক সাথে, গোছানো জীবন, পরিপূর্ণ হৃদয়, পরিপক্বতার ভালোবাসা হয়ে যায়, কলিজার মানুষের একটু স্পর্শে।
সেই জন্যেই তো বলছি আমার প্রিয়তমা তোমাকেই
আসো আমার প্রিয়তমা আসো
ঠিক এভাবেই জড়িয়ে ধরো।
জানি আমি জানি, তুমিও তো চাও
তাহলে দেরি কেন, এভাবেই জড়িয়ে নাও।
