মানুষ হওয়া বড় কথা,লোক দেখানো শিক্ষা আর বড় বড় ডিগ্রী গলায় ঝুলালেই মানুষ হওয়া যায় না,
বর্তমানের সুশিক্ষায় শিক্ষিত হলেই,তুমিই সঠিক মানুষ,তোমার মধ্যে মনুষত্ববোধ কাজ করে ব্যাপারটা এমন না,
তুমি সুশিক্ষায় শিক্ষিত মানুষ,তোমার মধ্যে মনুষত্ববোধ কাজ করছে,
তা তোমার কর্মে প্রকাশ পাওয়া চাই,
তুমি এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ,
সাধারণ মানুষ তোমার সামনে আসতে ভয় পায়,
না জানি তুমি তাকে কোন বিপদে ফেলে দাও,
অথচ তুমি শিক্ষিত,
রাস্তার পাশে একটা মানুষকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখেও তাকে পাশ কাটিয়ে চলে যাওয়া তুমি,
এই তোমার মনুষত্ব,
অথচ এই তুমি শিক্ষিত,
তুমি এমন শিক্ষায় শিক্ষিত হয়েছো,
তোমার দ্বারা কারো,কষ্ট হচ্ছে কিনা,কারো ক্ষতি হচ্ছে কিনা,এটা দেখার প্রয়োজনই নেই তোমার,
তোমার তো শুধুই তোমার ভালো থাকা চাই,
অথচ তুমি শিক্ষিত,
তুমি বড় বড় ডিগ্রি গলায় ঝুলিয়েছো সত্যি,
সুশিক্ষায় শিক্ষিত হতে পারো নি,
মানুষ হয়ে জন্মেছো সত্যি,মনুষ্যত্ববোধ নিজের মধ্যে ধারণ পারো নি,
"অশিক্ষিত মানুষের দ্বারা যদি ক্ষতিও হয় কিছু মানুষের মাএ,
দেশ ও জাতির ক্ষতি তো হয়,কলম দ্বারি কিছু শিক্ষিত মানুষের দ্বার"
