Love Story


 বেলা পড়ে এলো 

উত্তল সমুদ্র বোধহয় শান্ত রূপে ফিরলো 

সূর্যটাও বোধহয় ক্লান্ত, বলছে এবার তবে যাই

ঠিক এমন সময় তোমার পিছুডাক! 

ফেরার ইচ্ছে নেই আমার 

তবুও কোথায় যেন আমি বাঁধা

জানিনা কি কারন। 

অতঃপর তোমার পানে চাওয়া 

সেই চিরচেনা মুখ, পরিচিত কন্ঠস্বর, 

চোখের চাহনি! 

হৃদকম্পন বাড়িয়ে দিয়ে যেন বার বার 

আমায় জানান দিচ্ছিলো

আমি পরিনি সত্যিই পারিনি 

তোমার হতে নিজেকে আলাদা করতে পারিনি ..

তোমার ঐ চোখ যুগলে তাকিয়ে 

যেই মুহুর্তে কপল বেয়ে ক'ফোটা জল পড়লো

তখন যেন অনুভূত হলো তুচ্ছ এ পৃথিবী।

এই সমগ্র পৃথিবী জুরে আমার কেবল 

একটিই অভাব আর তা তুমি।

ভেজা দৃষ্টিতে তোমার পানে তাকিয়ে 

নিজেকে হারালাম আবার খুব স্বল্প সময়েই

হাত বাড়িয়ে বলতে ইচ্ছে হলো 

এক জীবন খুব কম সময় প্রিয়তম 

ভালোবাসবার, ভালোবাসা পাবার। 

আঁধার ছেয়ে আসবে কিছুক্ষনেই 

সময় এখন আবারও ফেরার,হারাবার 

বার বার হারাবার ...

দেখো তুমি, কত ভুলো মন আমার 

আমার তো স্বরনেই ছিলোনা 

আমরা আর এক হতে পারিনা কখনই না 

তা আর সম্ভব নয় 

তুমি যে অনেক কম সময়েই তোমার হতে 

বিচ্ছিন্ন করেছো আমায় ....


আমার প্রেমিকারা শরৎ দেখবে বলে বায়না ধরেছিল

--------------------------------------------------------------------------


আমার প্রেমিকারা শরৎ দেখবে বলে খুব বায়না ধরেছিল

আমিও তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখব বলে বায়না ধরলাম।


তাদেরকে একদিন শরৎ দেখানোর নাম করে আকাশ দেখালাম

তারাও সেদিন একে একে নিজেদের দেখানোর বদলে

পায়রা দেখাল,

তানপুরা দেখাল,

সাপ দেখাল,

ছৈতোলা নৌকা দেখাল।


তবুও তাদের বায়না ধরা শেষ হল না, 

বরং বায়নাগুলো বহুগুণে বেড়ে গেল

একদিন মেঘ দেখিয়ে বলেছিলাম- এটাই শরতের;

তারাও আমাকে নদী দেখাল, বলল-

নারীও নদী মতো

নদীও নারী মতো

নদীর জোয়ারের মতো নারীর জোয়ার আসে, সময় হলে ভাটা আসে

নদীর কূল ভাঙার মতো নারী নিজে ভাঙে, ইচ্ছা হলে সব ভাঙে

নদী যেমন গড়তে জানে, নারীও গড়তে জানে পলিমাটির মমতায়।


আমার প্রেমিকারা বায়না ধরা ছাড়ল না 

তারা শরৎ দেখবে বলে বায়না ধরেই থাকল।

আমিও তাদেরকে এটা দেখাই ওটা দেখাই, 

তারা বিশ্বাস করে না, তারা শুনবে কেন?


একদিন তারা আমাকে জড়িয়ে ধরে এখানে ওখানে চুমুতে রাঙাল

আমাকে তাদের বুকের সাথে লেপ্টে ধরল যেমন করে জোঁক আঁকড়ে ধরে শিকার 

তারা আমাকে লুকিয়ে রাখতে চাইল যেমন করে ঝিনুক লুকিয়ে রাখে মুক্তা

আমি বাঁচার জন্য তাদের বায়না মেনে নিই, 

তাদেরকে শরৎ দেখাব বলে গভীরভাবে আশ্বস্ত করি।


একদিন আমি, আমার আমিকে তাদের সামনে মেলে ধরি

তারা আমাকে উপভোগ করে

আমি লজ্জায় গুটিয়ে যাই, তারা আমাকে চাঙা করে;

তারা শরৎ দেখে

তারা কাশফুল দেখে

তারা ভেঙে যাও পাড় দেখে

তারা ওপারে জেগে ওঠা চর দেখে।

আর আমি এই ভেবে তৃপ্তির ঢেকুর তুলি,

'যাক প্রেমিকাদের তো শরৎ দেখানো হল।'


আর যাই হউক প্রেমিকাদের বায়না তো হেলাফেলায় উড়িয়ে দেওয়া যায় না।

Nahidur Rahman Emon

You are a well-educated man, a sense of humanity is at work in you, I want it to be reflected in your actions

Post a Comment (0)
Previous Post Next Post