🔸 🔸শিক্ষণীয় গল্প 🔸🔸
---------------------------------------
মা, কিছু টাকা লাগবে (আমি)
> বিছানার নিচে ৫০ টাকা আছে দেখ (মা)
> হা হা হা
> কি হলো?
> ৫০ টাকা দিয়ে কি করবো?
> তাহলে নিতে হবেনা যা
> মা
> কি
> ও মা
> কাজ করছি, বিরক্ত করিস না
> শোননা
> বল
> ফোনটা বদলাতে হবে
> ৬ মাস আগে না কিনলি?
> নতুন একটা মডেল বের হইছে ওটা নেব ৷ বাবাকে
বলোনা...
> যেটা আছে ওটা নিয়েই থাক
> এটা বাবাকে দেবো, বাবাকে ওইটা কিনে দিতে বলো
> কত দাম
> ১২০০০, আমার কাছে ৪০০০ আছে
> কোথায় পেলি?
> জমিয়েছি, ওই ফোনটা কিনবো বলে
> আচ্ছা বলব, এখন বাজারে যা
সুযোগ পেয়ে কাজ করিয়ে নিচ্ছে৷ কি আর করার৷ রাতে
খেয়ে শুয়ে আছি ৷
বাবা বারান্দায় বসে আছে, একটু পরে মা আসলো,
> শুনছো? (মা)
> কিছু বলবে? (বাবা)
> হুম
> বলো
> তোমার ছেলে একটা নতুন মোবাইল কিনবে বলে
৭০০০ টাকা জমিয়েছে ৷
কিন্তু মোবাইলটার দাম ১২০০০
> কোথায় পেলো টাকা?
> বলল জমিয়েছে, ওর পুরান মোবাইলটা নিয়ে ৫০০০
টাকা থাকলে দাও ওকে
> আছে, কিন্তু
> কিন্তু কি আবার?
> ওটা তো তোমার নাকফুল বানানোর জন্য
রেখেছিলাম।
> আমার নাকফুল লাগবে না, তুমি ওটা ওকে দাও
> আচ্ছা, কাল দেবো
সকালবেলা ঘুম ভাঙিয়ে বাবা আমার হাতে ৫০০০ টাকা
দিয়ে মুচকি হেসে মাথায় হাত দিয়ে বলল,
> ছেলেটা টাকা জমা করতে শিকলো কবে?
উত্তরের অপেক্ষা না করে চলে গেল ৷
আমি উঠে আস্তে আস্তে রান্না ঘরের দরজায় গিয়ে
দাড়ালাম ৷
মা রান্না করছিল ৷ পায়ের শব্দ পেয়ে পেছন তাকিয়ে
বলল,
> কখন উঠলি (মা)
> একটু আগে (আমি)
> মন খারাপ নাকি?
> তুমি কালকে ৭০০০ বললে কেন?
> বাকি ৩০০০ আমি দেবো
মায়ের পাশে গেলাম, বললাম,
> মা
> বল
> একটা সত্যি কথা বলবে?
> তুমি কি জন্য এ টাকাটা জমিয়েছিলে?
> ওহ, ওটা?
> হুম
> তোর বাবার জন্য ভালো একটা পাঞ্জাবী কেনার
জন্য
চোখটা কেমন যেন জলে ভরে এলো ৷
মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বললাম,
> আমার মোবাইল লাগবে না, এটাতেই হবে
> আরে আমরা বুড়ো হয়েছি, এসব না হলেও চলে।
> কিন্তু তোমাদের এই টাকা আমি নিতে পারবো না
> আচ্ছা শোন, কয়েকটা প্রশ্নের উত্তর দে....
> বলো (চোখ মুছতে মুছতে বললাম)
> তোর বাবা টাকাটা কেন জমিয়েছে?
> তোমায় নাকফুল দেওয়ার জন্য।
> আর আমি কেন জমিয়েছি?
> বাবার পাঞ্জাবি কেনার জন্য
> তাতে কি হবে?
> তোমরা দুজনেই খুশি হবে
> এই তো, তাহলে আমার টাকাটা কেন জমিয়েছিলাম?
> দুজন দুজনকে খুশি করার জন্য
> বাবা-মার সবচেয়ে খুশির মুহুর্ত কোনটি জানিস?
> কোনটি?
> সন্তানের মুখের হাসি ৷ যখন তোর সন্তান হবে
তখন বুঝবি।
> তাই বলে...
> খুব মহান হয়ে গেছ না? টাকাটা নিয়ে মোবাইল টা
কিনে আন ৷
আর আমার একটা সুন্দর করে ছবি তুলে দিবি
আর কিছু বলতে পারলাম না ৷
শুধু মনে প্রশ্ন জাগলো, বাবা-মা এত ভালবাসতে
পারে কিভাবে?
উত্তরটা হয়তো আমিও একদিন পাবো.....
আপনারা যারা গল্প পড়তে ভালোবাসেন তাঁরা আমাকে ফেন্ড রিকুয়েষ্ট দিয়ে সঙ্গে থাকুন
◾ ◾ উপসংহার ◾◾👇👇
সত্যিই তো মা-বাবার সকল ভালোবাসা তাদের সন্তানদের সুখের জন্য। কিন্তু আমরা এতোটাই হতভাগা যে তা বুঝিনা। যখন বুঝি তখন অনেক দেরী হয়ে যায়....
সৃষ্টিকর্তা যেন আমাদের সবার মা বাবাকে সুস্থ রাখেন
