"সম্পর্কের" শুরুতে অতিরিক্ত কেয়ারিং দেখানো লোকগুলোই কিছুদিন পর সব থেকে বেশি কেয়ারলেস হয়। এরা হুট করেই আপনার জীবনে আসবে। এই ধরনের লোক গুলো নিজেদের আপনার কাছে এমন ভাবে উপস্থাপন করবে যে আপনি ভাবতে বাধ্য হবেন "বিধাতা আপনার জন্যই তাকে সৃষ্টি করেছেন।" 🙂
-সম্পর্কের শুরুতে আপনার এতোটা কেয়ার করবে যে আপনিও অভিভূত হয়ে যাবেন। আপনি খেয়েছেন কিনা, ঘুমিয়েছেন কিনা কখন কি করছেন এসব নিয়ে প্রচন্ড খেয়াল রাখবে।আপনি সামান্য রেগে গেলেই অস্থির হয়ে পরবে এবং আপনার একটু অসুস্থতায় তার চিন্তার যেন শেষ নেই 🤗 এই ধরনের খোজ নেয়ার বাহানায় আপনার মনের গভীরে একটা জায়গা করে নিবে 🙃 আপনার সান্নিধ্য পাওয়ার জন্য দুনিয়ার সব থেকে নীচ মানব হতে হলে তাতেও সে কুন্ঠাবোধ করবে না।
-সম্পর্কের শুরুতে, সকালে ঘুম ভেঙে সবার আগে ফোনটা আপনাকেই দিবে।কিংবা আপনার একটা ফোন তাকে পাগল করে তুলবে কথা বলার জন্য, কোনও কাজই যেন কাজ নয় তার কাছে আপনিই সব,আপনার গুরুত্ব আগে, এমন একটা ভাব করবে যেনো আপনি তার দুনিয়া 😅 তার এমনসব পাগলামী দেখে আপনিও প্রেমে পড়ে যাবেন,মন থেকেই ভালোবাসতে শুরু করবেন তাকে 🙃❤
- রিলেশন এর বয়স যত বাড়বে আপনার প্রতি তার কেয়ার এর পরিমান টাও কমে যাবে 😅 একটা সময় দেখবেন সে আপনাকে ফোন করার ও সময় পাবে না। সবসময় আপনার সামনে সে নিজেকে ব্যাস্ত ভাবে উপস্থাপন করবে। তখন দুনিয়ার সব কাজ যেন তার একারই 🙂
আপনাকে খুব সুক্ষ্ণভাবে ইগ্নোর করতে থাকবে।
আপনার একটু খবর নেওয়ার সময় ও তার থাকবে না কিংবা আপনার সুস্থ অসুস্থতায় ও তার এখন কিছু যায় আসে না 🙃
আপনার যে জিনিসগুলো তার ভালো লাগতো ওটাই একসময় বিরক্তির কারন হবে 😅
-আগে যে কাজটা তাকে একবার বারন করলেই হতো এখন সেটা হাজারো বারনে সে শুনবে না 🙃
-প্রথম দিকে আপনার সাথে করা ব্যাবহারের ঠিক উল্টো ব্যাবহারটা এখন করা শুরু করবে। এইই লোকগুলো আপনার মনে তার জন্য ভালোবাসার সমুদ্রে তরী ভাসিয়ে কিছুদিন পর নিজেই সেই তরী ফুটো করে দিবে।
এই মানুষগুলো বড্ড সূক্ষ্ণ অভিনেতা। এরা স্বার্থপর ছাড়া আর কি। এদের কাছে আপরপ্রান্তের মানুষটার ফিলিংস রাগ অভিমানের এর কোনো মূল্য নাই 🙃
এরা আপনার জীবনে আসবে, কালবৈশাখী ঝড়ের মত গুছানো সব এলোমেলো ক্ষত বিক্ষত করে দিয়ে,সেই অগোছালো জীবনের দায়িত্ব আর নিতে চাইবে না 🙃
আর এই সল্প সময়ের মানুষগুলিই হয়ত জীবনের একটা বড় অংশ জুড়ে বিস্তৃতি ঘটিয়ে যায়।
নিজেদের আধিপত্যের বিস্তৃতি...যা কেউ চাইলেই তাদের ভুলতে পারে আবার কেউ পারে না 🙃
এতো কিছুর পরও কিছু সম্পর্ক শেষ হয় না,টিকে থাকে দুজনের অভ্যাস কিংবা কোথাও জমে থাকা ভালোবাসায় 🙂❤
---সত্যি এটাই যে ভালোবাসার রঙ বদলায়🙂 💙
তোমাকে পেয়ে ভুলেই গিয়েছিলাম যে সবার কপালে সব কিছু থাকেনা...
- ভুলেই গিয়েছিলাম সব স্বপ্ন সত্যি হয়না, কিছু স্বপ্ন স্বপ্নই রয়ে যায়...
- কিন্তু না, তুমি তা শেষ পর্যন্ত মনেই করিয়ে দিলে...
- মনে করিয়ে দিলে কাউকে ভালোবেসে পাওয়ার "আশা" করা'টা বোকামি...!!
- মনে করিয়ে দিলে সবাই'কে নিয়ে সব "আশা" করা ঠিক না, সবাই'কে দিয়ে সব "আশা" পূরণ হয়না...!!
- বুঝিয়ে দিলে সবাই'কে কাছ থেকে নয় কাউকে দূর থেকে ভালোবাসতে হয়...
- তবুও তোমাকে ধন্যবাদ সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য...!!🤗🤗
