বিদেশি কার্টুনগুলোর মধ্যে সিনচ্যান এবং ডোরেমন...আমার দেখা সর্বনাশা আর সর্বনিকৃষ্ট কার্টুন।(সিনচ্যান দেখে শেখা যাবে মা বাবার সাথে কিভাবে বাঁকা করে বা কটাক্ষ করে কথা বলতে হয়!আর ডোরেমন দেখে শেখা যাবে
কিভাবে পিচ্চিকালে প্রেম করতে হয়!
)
কার্টুন যেগুলো থেকে চোখ ফেরানো যায়না....পাপাই দ্য সেইলর ম্যান,টম এন্ড জেরির আগের কার্টুন, উডিউড পেকার,টিনটিন।আমার ব্যক্তিগত পছন্দের কথা বললাম।
ছেলেকে কোনো নতুন কার্টুন দেখতে দেয়ার আগে আমি নিজে দেখে নেই...।তারপর যদি দেখার উপযোগী হয় তো দেখতে দেই।আমার মনে হয় প্রতিটা বাবা মার এই দিকে একটু নজর দেয়া উচিৎ।
নেহাৎ কার্টুন দেখছে!নির্মল বিনোদোন!....এটা আজকের দিনে ভাবার আর কোনো সুযোগ নেই!কেননা আজকের দিনের শিশু মনের বিকাশে সহায়ক হবে এই মিশন নিয়ে কার্টুনগুলো আর তৈরি হয় না।হ্যা,এটাই সত্যি,এই সংবেদনশীল শিশু মনের উৎসাহ, জিজ্ঞাসাকে হাতিয়ার করে চলছে যাকে বলে 'রমরমা ব্যবসা'!
একটু খেয়াল করে দেখেছেন কি?আজকালকার বাচ্চাদের ভেতর বিশ বছর আগেকার বাচ্চাদের মধ্যে যে সহজাত সরলতা ছিলো তা নেই...?তাদের চোখে মুখে যে অকালপক্ক ম্যাচ্যুরিটি দেখে অনেক বাবা মা মনে করছেন আমার বাচ্চা স্মার্ট আমি কঠিন সত্যটা বলতে চাই....না,আপনার বাচ্চা স্মার্ট না।অকালপক্ক।
এবং এর পেছনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে অনেকে দায়ী করে নিজের দায়িত্ব এড়াতে চান।আসলে শুরুটা কিন্তু ঘরে.....!ওই যে তিন বছর বয়সে আপনি খাওয়ানোর জন্য কার্টুন দেখতে দিচ্ছেন,গেম খেলতে দিচ্ছেন,বাচ্চার চোখ নষ্টের কথা পরে ভেবেন,মন যে ভয়ানকভাবে নষ্ট হয়ে যাচ্ছে খবর রাখা হয়...?বাচ্চা তো নিজে থেকে কোনো বিশেষ কার্টুনের প্রতি আকৃষ্ট হয় না।আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত করাই।কিন্তু নিজেরা কি আগে দেখে বা বুঝে নেই কার্টুনের ভেতরের ম্যাসেজটা কী........??
আপনার বাচ্চার মনোবিকাশের জন্য,সুস্থ বিনোদনের জন্য কার্টুনগুলো তৈরি হয়,এই চিন্তা করা আর বোকার রাজ্যে বসবাস করা এক!আপনি কি খেয়াল করে দেখেছেন,ধাপে ধাপে যৌনতার শিক্ষার যে ন্যাচারাল প্রসেস তার বাইরে গিয়ে শিশু মনের ধারণার বাইরে থাকা সুপ্ত যৌন উত্তেজনাকে উসকে দিয়ে অকালে বিকশিত করা হয়?ভয়ংকরভাবে...??একটু বাচ্চার সাথে বসে কার্টুনগুলো কি মনোযোগ দিয়ে দেখা হয়?খেয়াল করলেই দেখবেন,আমার কথাগুলোর সত্যতা কতোটুকু।কি ভয়ংকরভাবে আমরা আমাদের শিশুদের জগতকে দূষিত করছি জানেন কি?
আমি বেশ কিছু কার্টুন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেছি।যতোটুকু পেরেছি।কিন্তু জানতে গিয়ে অবাক হয়েছি,অনেক কার্টুন যে দেশে তৈরি সে দেশেই নিষিদ্ধ!অথচ আমাদের শিশুরা দিব্যি সেই কার্টুনগুলো দেখে বড় হচ্ছে!
শিশুর অবচেতন মনের দিকে আমারতো মনে হয় তার শরীর সাস্থ্যের চেয়ে বেশি নজর দেয়া উচিৎ!অবচেতন সচেতন এসব ব্যাপারগুলো সম্পর্কে আমরা হয়তো ভাবি এগুলো বড়দের বিষয়।ছোটোদের আবার অবচেতন সচেতন মন কি?এখানেই ভুল করি।
আপনি আপনার চোখের সামনে প্রতিদিন দেখতে পাবেন না কিভাবে কোলের শিশু আপনার গলা পর্যন্ত লম্বা হয়ে গেলো।এটা দেখিয়ে হয় না।অর্থাৎ মনের বিকাশ বা বিকৃতিও অদৃশ্যভাবে ঘটে।তাই বাবা মাকেই সচেতন হতে হবে।কোথায় রিজিট আর কোথায় লিবারেল হবেন তা নিজেকেই ঠান্ডা মাথায় ঠিক করতে হবে।শিশুর যে কোনো অভ্যাস আমাদের হাত ধরেই বিকশিত হয়।সে যে অভ্যাসই হোক!
বিদেশি কার্টুনগুলো আমাদের দেশের সামাজিক আচরণের সাথে কতোটা যায় তাও কিন্তু খেয়াল করিনা আমরা।তাই বাচ্চারাও দ্বিধাগ্রস্ত মানসিকতার মধ্যেই বড় হয়।পুরোপুরি ওয়েস্টার্ন বা পুরোপুরি ইস্টার্ন কোনোটাই নয়!
এইসব কার্টুনে শুধু যৌনতা নয়,উগ্রতা নয়!আরও একটি বিষয় এখন সিলেবাসে অন্তর্ভুক্ত পড়ার মতো হয়ে গেছে।ব্যাপারটা আজ এখন আর সুপ্ত নেই।'ইলুমিনাতি'র চিন্তাধারা এখন আর অস্পষ্টভাবে নয় স্পষ্টভাবে প্রবেশ করানো হয়েছে অনেক বিদেশি কার্টুনে।আপনি যদি তাদের কার্যক্রম সম্পর্কে এখোনো অবগত না থাকেন তো সার্চ দিয়ে দেখেনিন।আমার মনে হয় জানাটা শুধু প্রয়োজন নয়, ভিষণ প্রয়োজন।কার্টুনের বা কার্টুন মুভির বিভিন্ন ডায়লগ ও দৃশ্যে,পেছনের আঁকা অস্পষ্ট ব্যাকগ্রাউন্ডে তুলে ধরার মাধ্যমে কিভাবে ইলুমিনাতি চিন্তাধারা বাচ্চাদের মাথায় গেঁথে দেয়া হচ্ছে তা দেখলে আপনি চমকে যেতে বাধ্য।এ সম্পর্কে আরও লেখার ইচ্ছে আছে ভবিষ্যতে।আজ আর পারছিনা।অনুরোধ থাকবে বাচ্চাকে ছোটবেলা থেকেই দেশীয় বা বাংলা ভাষার কার্টুনগুলো দেখতে অভ্যস্ত করুণ।বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে...এটাকে একটা আভিজাত্য ভাবার মতো বাচ্চা বিদেশি কার্টুন দেখে...এটাকেও আভিজাত্য ভাবা বন্ধ করুণ।গেম কিংবা কার্টুন দেখতে দেয়ার আগে নিজে দেখে নিন।
